সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর হাসপাতালে তালিকাভূক্ত ৩ দালালকে আটক করল সেনাবাহিনী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। রোগীরা আসার সাথে সাথেই জরুরী বিভাগে স্লিপ নিয়ে টানা ছেচড়া শুরু করে। অনেকেই দালালদের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে বাড়ী ফিরছেন। গত মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে কর্মবিরতির ডাক দেয় ডাক্তার ও নার্সরা। আর এ কর্মবিরতিতে ৩ দফা দাবি জানানো হয়। এতে হাসপাতাল চত্ত্বর দালাল মুক্ত করার দাবিও উল্লেখ করা হয়। এ দাবির প্রেক্ষিতে রাত ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা সদর হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে তালিকাভূক্ত ৩ দালালকে আটক করেন। অভিযান টের পেয়ে অন্যান্য দালালরা পালিয়ে যায়। আটককৃত দালালরা হল- শহরের অনন্তপুর এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুল মালেক (৩৫), একই এলাকার নূর মিয়া ও কল্লোল দেব। পরে পুলিশ বাদী হয়ে ৫৪ ধারায় মামলা দিয়ে গতকাল বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আপাতত তাদেরকে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com