বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে অটোরিক্সা চালক জলিলকে হত্যার অভিযোগে ইলিয়াছের ফাঁসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের সিএনজি অটোরিক্সা চালক আব্দুল জলিলকে হত্যার ঘটনায় শায়েস্তাগঞ্জের আলোচিত ইলিয়াছ মিয়া ওরপে ছোটনকে ফাঁসির আদেশ এবং ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই সাজা প্রদান করেন। সাজাপ্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, ২০১১ সালের ১৬ জুলাই সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে সিএনজি চালক জলিলকে রিজার্ভ নেয় ইলিয়াছ। বাহুবল উপজেলার ইসলামাবাগ গ্রামের আব্দুল্লাহ এর উঠানে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল জলিলকে ছুরিকাঘাত করে হত্যা করে তার নাড়িভূড়ি বের করে দেয় ইলিয়াছ মিয়া। এতে জলিল ঘটনাস্থলেই নিহত হয়। জলিল মৃত্যু নিশ্চিত হলে ইলিয়াছ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ জলিল মিয়ার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের ভাই খলিলুর রহমান বাদী হয়ে ওই দিনই বাহুবল থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ইলিয়ুৃ কার করে। পরে বাহুবল থানার এসআই বিশ্বাস মোজাফ্ফর আহমেদ ও ওসি সৈয়দুজ্জামান তদন্ত শেষে ২০১১ সালের ১০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত উপরোক্ত রায় প্রদান করেন। একই সাথে আসামী চাইলে ১ সপ্তাহের মাঝে উচ্চ আদালতে আপিল করতে পারবে বলে রায়ে উল্লেখ করেন। জরিমানার ৫ লাখ টাকা নিহতের পরিবারকে প্রদানের আদেশ দেন আদালত। অপর দিকে, ইলিয়াছ শায়েস্তাগঞ্জ উপজেলায় আলোচিত সুজন হত্যাসহ আরও কয়েকটি মামলার প্রধান আসামি। ২০১৫ সালে ঈদুল ফিতরের দিন হবিগঞ্জ জেলা কারাগারের ভেতর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে ঈদ নামাজ থেকে বের হলে তাকে ছুরিকাঘাত করে ইলিয়াছ। এ মামলায় গত ২০২৩ সালের ২৩ জুলাই আদালত ইলিয়াছকে দেড় বছর কারাদণ্ডের আদেশ দেন। ইলিয়াস ওই গ্রামের মৃত সালেহ আহমেদ ওরফে কনাই মিয়ার পুত্র। রাাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন ও এপিপি এডভোকেট পারভীন আক্তার বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com