বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ইনার হুইল ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥ বৃক্ষরোপন কর্মসূচির প্রজেক্ট দিয়ে নিজেদের কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জে নারীদের আন্তর্হাতিক সংগঠন ইনার হুইল কাব অব হবিগঞ্জ। গত শনিবার বিকেলে হবিগঞ্জ ল কলেজ সংলগ্ন এলাকায় ক্লাব সেক্রেটারি এডভোকেট তাহমিনা খানের বাসভবনে এই বৃক্ষরোপন করা হয়। আম, কাঠাল, পেয়ারা, লেবু ও মিস্টি আমড়াসহ বিভিন্ন ফলের চারা রোপন করেন ক্লাবের সদস্যরা।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন- ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, সেক্রেটারী এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট মোছা: রৌশনারা, ভাইস প্রেসিডেন্ট এডভোকেট সায়লা পারভীন, আই পি পি মাহফুজা আক্তার ডলি, আই এস ও দেলোয়ারা চৌধুরী, ক্লাব করোসপন্ডেন্ট সানজিদা মুহিব প্রীতি, সদস্য নীহারিকা হেলেন খান, সালমা সুলতানা পলি ও চাঁদনি আক্তার।
ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারী সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানান, বৃক্ষরোপন কার্যক্রম সফল করার জন্য। ভবিষ্যতে নারীদের কল্যাণে বিভিন্ন প্রজেক্ট গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তারা। অতীতেও এই ক্লাবের কার্যক্রম অনেক প্রশংসতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com