প্রেস বিজ্ঞপ্তি \ সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ‚ত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, উপাসনালয়, মাজার, ভাস্কর্য, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ করেছে হবিগঞ্জ শান্তি-সম্প্রীতি রক্ষা কমিটি। গতকাল ১২ আগষ্ট সোমবার সকাল ১১টায় স্থানীয় টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোশারফ হোসেন শান্তর সভাপতিত্বে ও আজমান আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাপা হবিগঞ্জ শাখার সভাপতি বয়োজৈষ্ট নাগরিক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, পীযুষ চক্রবর্তী, এডভোকেট জুনায়েদ আহমেদ, চৌধুরী মহিবুন্নুর ইমরান, রনজন কুমার রায়, পলাশ চৌধুরী, বন্ধুমঙ্গল রায়, মহসিন আহমেদ প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- নুরুজ্জামান তরফদার, কবি ও সাহিত্যিক হারুন সিদ্দিকী, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, ধনু মিয়া, জাফর আলী, আলমগীর মিয়া, জন্টু সরকার, সুমন মিয়া, আলীম উদ্দিন, শংকর শুকবৈদ্য, সেলিম মিয়া, মোস্তফা মিয়া, অভিমান্য দাশ, কাজল মিয়া, অনিন্দ্য হাসান চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন- আন্দোলন সংগ্রাম আর রক্তের বিনিময়ে গত ৫ আগস্ট দেশে এক স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এর পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অরাজকতা, উপাসনালয়, মাজার, ভাস্কর্য, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা ঘটে। এমন ঘটনাগুলো গণঅভ‚ত্থানের মুল উদ্দেশ্যকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। শত শত ছাত্র-জনতার লাশের বিনিময়ে অর্জিত এই বিজয়কে গুটি কতক দুর্বৃত্ত লুটপাটকারীদের কারণে ¤øান হতে দেয়া যাবে না। এসব অপতৎপরতাকে রুখে দাঁড়াতে হবে। এজন্য সারাদেশের সচেতন ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে।