বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং আইডিয়েল কলেজে কামালখানী ৫ মহল্লার পক্ষ থেকে ২লাখ টাকা অনুদান

  • আপডেট টাইম রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আইডিয়েল কলেজের উন্নয়নে কামালখানী ৫ মহল্লার পক্ষ থেকে ২লাখ টাকা নগদ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে কলেজ পরিচালনা পর্ষদ এর প্রতিষ্টাতা সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়ার কাছে এ অনুদানের টাকা তোলে দেন কামালখানী ৫ মহল্লার সান সর্দার মোঃ বাচ্চু মিয়া। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মনসুর আলম ভূইয়া, কলেজ পরিচালনা পর্ষদ এর অন্যতম সদস্য সর্দার সাহেদ আলী, এসএম আলী আক্কাছ। ৫ মহল্লার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কামালখানী মহল্লার সর্দার মোঃ আরজু মিয়া, মোঃ শফিক উল্লা, নবী হোসেন, জামালপুর মহল্লার সর্দার আলী হায়দার, হেঙ্গুমিয়া পাড়ার সর্দার মাস্টার সাহেদ আলী, হাজরাপাড়া এলাকার সর্দার তারেশ গোপ, মুরুব্বীয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আবুল হাসান, লাল মোহাম্মদ, মোঃ রমজান আলী, সাবেক মেম্বার মানিক উল্বা। এসময় নেতৃবৃন্দ কলেজটির উন্নয়নকল্পে ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com