শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে জুডিসিয়াল আদালতে দুর্বৃত্তদের আগুন ॥ নথিপত্র রক্ষিত কক্ষ ও জিআরও অফিস কক্ষ ভষ্মিভূত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল আদালতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কয়েকটি কক্ষে আগুন দেয়। এতে আদালতের নথিপত্র রক্ষিত কক্ষ এবং জিআরও অফিস কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র, দুটি কম্পিউটার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল বুধবার (৭ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালতের নথিসংরক্ষণ কক্ষ ও জিআরও কক্ষে এ আগুনের ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে বিভিন্ন কক্ষে আগুন দেয়। সকাল সাড়ে ৯টার দিকে সাব-রেজিস্টার অফিসের এক মহিলা কর্মচারী ও একজন আইনজীবীর সহকারী আদালত প্রাঙ্গণে এসে ধোঁয়া দেখতে পেয়ে পেশকারকে বিষয়টি জানান।
আদালতের পেশকার ঝলক দাস জানান, রাত কিংবা সকালে দুর্বৃত্তরা আদালতের কক্ষগুলোতে আগুন দেয়। আমরা এখন নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। কী পরিমাণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো সঠিক বলতে পারছি না। তবে অগ্নিকান্ডে বেশ কিছু গ্রেফতারী পরোয়ানা, সমন জারি, নিষ্পত্তি নথিসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ সদস্যের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ায় দুর্বৃত্তরা এ সুযোগটি জানে লাগিয়ে বলে ধারণা সচেতন মহলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com