বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ২৫ ব্যাটালিয়ানের অধিনস্থ মাধবপুর উপজেলার ধর্মঘর, বড়জ্বলা ও হরষপুর সীমান্তে অবৈধভাবে অতিক্রম রোধে কড়াকড়ি আরোপ করেছে বিজিবি। গতকাল বুধবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ধর্মঘর সীমান্তের ১৯৯৬/২-এস পিলারের কাছে অবৈধভাবে যাতে কেউ যাতায়াত করতে না পারে সে জন্য বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান-দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি এরই ধারাবাহিকতায় সরাইল ২৫ ব্যাটালিয়নের অধীনস্থ মাধবপুর উপজেলার ধর্মঘর, বড়জ্বলা ও হরষপুর সীমান্তে কেউ অবৈধভাবে যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য বিজিবির কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিজিবিকে তথ্য দিতে সীমান্তবর্তী এলাকার জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com