বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শান্তি-শৃংঙ্খলা রক্ষায় হবিগঞ্জে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এর প্রেক্ষিতে হবিগঞ্জ শহরের প্রায় সকল মন্দিরের দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ করে আশ্বস্থ করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলের পাশে আছে, শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে ব্যবসায়ীদেরকে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার জন্য আহবান করেন এবং হবিগঞ্জ শহরে রাতে পাহারাদারের স্বেচ্ছাসেবী টিম গঠন করে আজকে রাত্রে থেকে পাহারা চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিউদ্দিন উদ্দিন আহমদ সোহেল, সেক্রেটারি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জের সভাপতি শামছুল হুদা, আব্দুল কাইয়ুম নাজমুল হুদা, মাওলানা লুৎফর রহমান চৌধুরী আজাদ, আসাদুজ্জামান লিটন, মাহবুব আলম, মাহবুবুর রহমান, কামরুল হাসান, শওকত আলী, আলাউদ্দিন, মাওঃ তাজুল ইসলাম, হাফিজ আবিদুর রহমান, শাফায়াত আলী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com