বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ টায়ারে আগুন

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা শ্লোগান দেন। আন্দোলন চলাকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।
অবরোধকালে সাড়ে ৩ ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। পরে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন- আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মহাসড়ক থেকে সরে দাঁড়ানোর আহবান জানাই। পরে আন্দোলনকারী মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com