সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আইনজীবী সমিতির তলবী সভা রোববার

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনজীবি সমিতি কাল রোববার বিকেল ৩টায় তলবী সভার আহবান করেছে। জেলা আইনজীবী সমিতির ২২৩ জন সদস্য গত ৮ সেপ্টেম্বর এই সভা আহবানের আবেদন করেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি গত ২৭ আগস্ট সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিজামুল হকের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বারের সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহিরকে আমন্ত্রন জানানো হয়নি। এই ঘটনায় আইনজীবীদের একাংশের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঐ দিন সরকারী আইন কর্মকর্তা এবং আওয়ামী আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেন। জেলা আইনজীবী সমিতির ২২৩ জন সদস্য এই আমন্ত্রন না জানানোকে এমপি আবু জাহিরের প্রতি ইচ্ছাকৃত অবজ্ঞা মনে করে এবং সাধারন সভার পূর্ব অনুমোদন ব্যাতিত বাজেটের বাহিরে ব্যয় করায় সদস্যদের ভবিষ্যৎ তহবিল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে আলেচনার জন্য গত ৮ সেপ্টেম্বর আবেদন জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com