রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি আন্দোলনে হবিগঞ্জের ছাত্রসমাজ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জ শহরে ‘ছাত্রসমাজের’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে। গতকাল পৌর টাউন হলের সামনে এ মানববন্ধনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
এতে বক্তারা বলেন, “অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে জনপ্রিয় ব্যক্তি ব্যরিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত হুমকিদাতাকে আইনের আওতায় আনা যায়নি। এ অবস্থায় ব্যরিস্টার সুমনকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া প্রয়োজন।” তাঁরা আরও বলেন, “ব্যারিস্টার সুমন শুধু একজন সংসদ সদস্য নন; তিনি একাধারে ভাল ফুটবলার এবং মানবতার ফেরিওয়ালাও। আর্তমানবতার সেবায় তিনি কাজ করে। আমরা এমন একজন ব্যক্তিকে হারাতে চাই না।” এতে বক্তব্য রাখেন সুসাজনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফ আক্তার কুমকুম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী কনক জ্যোতি সেন রাজু, আইনজীবী দেবাংশু দাশগুপ্ত রাজু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, সমাজকর্মী আব্দুর রকিব রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়, আওয়ামী লীগ নেতা সেবলু মিয়া, ইংল্যান্ড প্রবাসী রুবেল চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কৌশিক আচার্য্য পায়েল এবং সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান আরিফ। সর্বস্তরের শিক্ষার্থী, ছাত্রনেতা, সমাজকর্মী ও নানা শ্রেণিপেশার লোকজন এতে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com