রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গজনাইপুর ইউপির উপ-নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা রির্টানিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়- গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহ নওয়াজ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী।
নির্বাচনের তফশীল অনুযায়ী- ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এরপর পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com