বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রাণনাশের হুমকিদাতা ও নির্দেশ দাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তার নির্বাচনী এলাকার জনগণ। গতকাল সোমবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। এগারো ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মিছিল সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমন অনেক বছর ধরে তার ব্যক্তিগত উদ্যোগে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাসহ সারাদেশে মানবকল্যাণে কাজ করছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মহলে তার সুপরিচিতি রয়েছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সো”চার রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাট আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন।
এমপি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদ ও সংসদের বাইরে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এ কারণে দেশের অনেক শীর্ষ দুর্নীতিবাজ আইনের আওতায় এসেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মুসলিম, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন, হাবিবুল্লাহ সূচন, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন খান, রফিক ভুইয়া, বাদল মিয়া,আসাদুজ্জামান গেন্দু, শাহ বারেক, বশির মিয়া, ছাত্রনেতা আতাউস সামাদ বাবু ও শাহ ইফরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com