বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পীযুষ সভাপতি, গৌতম সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ই সেপ্টেম্বর রাত ৮টায় শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সম্মেলনের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু। পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ এর সভাপতিত্বে ও এডভোকেট তুষার মোদকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নলিনী কান্ত রায় নীরু, ডাঃ অসিত রঞ্জন দাশ, অজিত পাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-জেলা সাধারণ সম্পাদক অনূপ কুমার দেব মনা। সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অর্থ রিপোর্ট উত্থাপন করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর। সভায় বক্তাগণ আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সুন্দর, সুশৃংখল ও সুষ্ঠুভাবে পালনের যাবতীয় প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে পীযুষ চক্রবর্তীকে সভাপতি, কাউন্সিলর গৌতম কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখা গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com