বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কারামুক্ত জেলা ছাত্রদলের সভাপতি রিংগনকে নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ২০ দিন কারাভোগের পর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাইকোর্ট এর জামিনে মুক্ত হলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। কারাগার থেকে মুক্ত হয়ে গতকাল বুধবার হবিগঞ্জ পৌছলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে এবং মোটর শোভাযাত্রা যাত্রা দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে রিংগন বলেন, আগামি দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে। মামলা হামলা জেল জুলুম করে আন্দোলন দামিয়ে রাখা যাবে না।
উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর হাইকোর্ট এর আগাম জামিন এর শেষে হবিগঞ্জ এর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে, আদালত তিন মামলায় কারাগারে পাঠায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন সহ ১৪ জনকে।
পরবর্তীতে ২৬ অক্টোবর সব মামলায় জামিন নিয়ে হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হলে ডিবি পুলিশ গ্রেফতার করে চুনারুঘাট থানায় প্রেরণ করে দু’টি মামলা গ্রেফতার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়। সব মামলায় জামিন নিয়ে গত ১৮ জানুয়ারি জামিনে মুক্ত হয়। চুনাঘাটে আজ্ঞাত আসামি পরবর্তীতে চার্জশিটেও নাম সংযুক্ত রাখে।
গত ৬ জুন সিলেট সাইবার ট্রাইবুনালের হাজিরা দিলে পূর্বের জামিন বাতিল করে কারাগারে পাঠায় রিংগন সহ ২২ নেতাকর্মীকে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে গতকাল সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় ২২ নেতাকর্মী। এ সময় কারা ফটকে নেতাকর্মীদের বরণ করে নেয় সিলেটের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আরিফুল হক ও সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com