বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পানিবন্দী মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বন্যায় কবলিত লোকজনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়। রবিবার দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়ন এর ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া লোকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান সইফা রহমান কাকুলি, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ বাহুবল এর সার্কেল এএসপি আবুল খয়ের চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলীসহ সকল দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ট্যাগ অফিসার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারিসহ সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী খাবার বিতরণ ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন এলাকার বন্যা কবলিত ও পানি বন্দী এলাকা পরিদর্শন করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com