বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আব্দুল ওহাব বাবুল এর ইন্তেকালে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের শোক

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বার বার নির্বাচিত সহ-সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল ওহাব বাবুল গতকাল শনিবার রাত ৮টায় নিজ বাসভবন সুলতান মাহমুদপুর (কোর্ট স্টেশন) এলাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ রবিবার বেলা ২টায় সুলতান মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের শোক :
এদিকে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বার বার নির্বাচিত সহ-সভাপতি আব্দুল ওহাব বাবুল এর মৃত্যুতে মটর মালিক গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ এর সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় সংগঠনের পক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং মরহুমের পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com