বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে শিক্ষিকা রিবন রূপা দাসের মৃত্যু মামলার আসামী অভিজিৎ এর জামিন মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের প্রাইমারী স্কুলের শিক্ষিকা রিবন রূপা দাশ (৩৫) এর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় এখনও গ্রেফতার হয়নি কোন আসামী। অথচ এ মামলার এজাহারভুক্ত আসামি অভিজিৎ ভট্টাচার্য্য গতকাল হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। কিন্তু এখনও এ মামলার আসামী হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মৃত ব্রজেন্দ্র আচার্যের পুত্র পিন্টু আচার্য (৫০), হবিগঞ্জ পৌর এলাকার মৃত বিজন রায়ের পুত্র বিপ্লব কুমার রায় সুজন গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, আসামিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে অভিযান চলছে। অচিরেই রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ১২ মে শিক্ষিকা রিবন রূপা দাসের মরদেহ ভরপূর্ণি ঝনঝনিয়া ব্রিজের নদীর পাশ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৫ মে শিক্ষিকার স্বামী অজয় কুমার দাশ বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com