বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার কাজ কচ্ছপ গতিতে চলছে ভোগান্তির শেষ নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার কাজ কচ্ছপ গতিতে চলছে। এতে করে মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টি হলেই জনদূর্ভোগ বাড়ে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ পইল, মাছুলিয়া, হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কিন্তু এখানে এলেই কাপড় ছোপড় নষ্ট হয়ে যায়। এমনকি যানবাহনে গেলে দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে রাস্তার দুই পাশ ছিলো ফুটপাতের ব্যবসায়ীদের দখলে। মেয়রের অভিযানে এসব উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও বসতে দেখা গেছে। একদিকে রাস্তার বেহাল অবস্থা, অন্যদিকে ফুটপাতে বসছেন ব্যবসায়ীরা। এতে যেনো ভোগান্তির শেষ নেই মানুষের। অনেকেই অভিযোগ করছেন, সামান্য একটু কাজ ১ মাসেও শেষ হচ্ছে না। এতে তারা ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com