শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এমপি আবু জাহির’র শ্বাশুড়ি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার’র মাতা মেহেরুন নেছা চিরনিদ্রায় শায়িত

  • আপডেট টাইম শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর শ্বাশুড়ি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির এর মাতা মেহেরুন নেছার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা টাউন হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা ও বিকাল ৫টায় বাহুবল উপজেলার বড়গাঁও জামে মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে। নামাজে জানাযায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, “মরহুম মেহেরুন নেছা অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি পরিবার-পরিজন ছাড়াও পরিচিত সবার খোঁজখবর রাখতেন এবং প্রয়োজনে তাঁদের পাশে থাকতেন। তিনি একজন আদর্শ মা।” এমপি আবু জাহির মরহুম মেহেরুন নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
পৃথক নামাজে জানাজায় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও ইকবাল হোসেন খানসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীরা অংশ নেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ শহরের রাজনগর¯’ নিজ বাসভবনে মেহেরুন নেছা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com