বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজীবন মাধবপুরবাসীর সঙ্গে আমাদের ভালবাসার সম্পর্ক থাকবে-সৈয়দ ইশতিয়াক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ তরুন শিল্পপতি, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন- মাধবপুর উপজেলাবাসীর সঙ্গে আমাদের পরিবারের সর্ম্পক এক দিনের নয়, শত বৎসরের ভালবাসার সর্ম্পক বিদ্যমান। আজীবন উপজেলাবাসীর সঙ্গে আমার এ ভালবাসার সর্ম্পক বিদ্যমান থাকবে। আমাদের পরিবারের সদস্য হিসাবে সৈয়দ মোঃ শাহজাহান সাহেবকে আপনার মূল্যবান ভোট দিয়ে ৩ বার উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। আপনাদের দেয়া দ্বায়িত্ব সততা ও নিষ্টার সঙ্গে পালন করেছে। তাই আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতীক ভোট দিয়ে আবারও বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি গতকাল সোমবার দিনব্যাপি বাঘাসুরাসহ বিভিন্ন এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানের সমর্থনে সর্বস্তরের জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com