সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে এক বাড়ীতে দুঃসাহসিক চুরি ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা একটি মোটরসাইকেল, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মাওলানা মতিউর রহমান সাদীর বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। এ চুরির সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-ওই রাতে চোরেরা মাওলানা মতিউর রহমান সাদীর রান্না ঘরের চিমনী চুলার উপর ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১টি হিরো হোন্ডা, নগদ টাকা, ১টি রঙিন টেলিভিশন, ৪টি দামী মোবাইল ফোন ও কাপড় চোপড়সহ ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাতে পরিবারের কেউই এ চুরির বিষয়টি অবগত হয়নি। ভোরে পরিবারের লোকজনের কাছে চুরির বিষয়টি ধরা পড়ে। এরপর স্থানীয় লোকদের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাশের হাওর থেকে কিছু মালামালসহ ৩জনকে আটক করা হয়। আটককৃতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার দরবেশপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র শিপু মিয়া ওরপে লোক্কা (২৪), বাউশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের সফিকুর রহমানের পুত্র তারা মিয়া (৩৫) ও সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের লেবু মিয়ার পুত্র মসুদ (৩০)। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনার নবীগঞ্জ থানায় মতিউর রহমান সাদি বাদী হয়ে ধৃত ৩জনসহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামী একটি চুরির মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com