শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে সহকারী প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার এমদাদ এর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মোঃ এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মারা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক হবিগঞ্জ শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। স্থানীয়রা জানান, নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে এমদাদুল হক অসুস্থতাবোধ করছিলেন। ৯টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোল্লা আবেদ রেজা জানান, ‘হার্টঅ্যাটাকে’ তার মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com