বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকুল স্যারের পরলোক গমন ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ যুগল-কিশোর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে মিষ্টভাষী প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রথীন্দ্র চন্দ্র দে মুকুল স্যার আর নেই। তিনি গত ২৪ মে শুক্রবার শেষ রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইউলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সদালাপী হাস্যোজ্জ্বল সকলের প্রিয় শিক্ষক মুকুল (৭০) স্যারের মৃত্যুর খবর শোনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনে ও সুশীল সমাজের লোকজন শেষবারের মত এক নজর দেখার জন্য নবীগঞ্জ বাজারের ধানসিড় আবাসিক এলাকার বাসায় ও গ্রামের বাড়ী সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে ভীড় জমান। গতকাল শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ী সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক আবু হুরায়ুরা মামুন, সাংগঠনিক সালেহ আহমদসহ আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ কমিটির পক্ষ থেকে স্যারের আত্মর শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com