সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে ৩৯ লিটার চোলাই মদসহ বিক্রেতা সুনিল গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ৩৯ লিটার চোলাই মদসহ সুনিল চন্দ্র দাস (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ মে) রাতে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারের মার্কুলি অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করা হয়। আটককৃত সুনিল দাস উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর গাঙ্গ চরহাঠি গ্রামের বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বদলপুর ইউনিনের পাহারপুর বাজারে প্রতিদিন সন্ধ্যা নামার পর পরই দৈনন্দিন জিনিষপত্র বিক্রির মত চোলাই মদ বিক্রেতারা বাজারের বিভিন্ন স্থানে শতশত লিটার চোলাইমদ বিক্রি করতে বসে। সেই মদ পান করে পাহারপুর বাজারসহ আশেপাশের বিভিন্ন গ্রামের ভিতরে মাদকসেবীরা মাতলামিতে মেতে উঠে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ভূপেন্দ্র চন্দ্র বর্মনসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাহারপুর বাজারের মার্কুলি স্ট্যান্ডের সংলগ্ন পিন্টু দাসের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে ৩৯ লিটার চোলাই মদসহ সুনিল দাসকে আটক করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সুনিল দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com