বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতী বোনের মুত্যু বরযাত্রার পরিবর্তে রত্না গোয়ালারের শেষ যাত্রায় অংশ নিবেন স্বজনরা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভাইয়ের বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতী বোনের মৃত্যু হয়েছে। এতে বিয়ে বাড়ির হাঁসি-আনন্দের পরিবেশটা মুহূর্তেই শোকের মাতমে ভারী হয়ে উঠে। বাতিল হয়ে যায় বিয়ের সকল আনুষ্ঠানিকতা। জানা গেছে এ বিয়ে আগামী বছর বৈশাখ মাসে পূর্বে অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা নেই। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানে বাদামটিলা এলাকায়। নিহত যুবতীর নাম রত্না গোয়ালা (২১)। ফয়জাবাদ চা বাগানের বাদামটিলা এলাকার হাগরু গোয়ালার কন্যা সে। স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানের বাদামটিলা এলাকার হাগরু গোয়ালার পুত্র বিকাশ গোয়ালার বিয়েকে কেন্দ্র করে প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা হাঁসি-আনন্দে মশগুল হয়ে পড়ে। বিকেলেই বর নিয়ে কনের বাড়িতে যাত্রা করবে সকলে- এমন প্রস্তুতিই চলছিল সর্বত্র। এরই মাঝে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরে বিদ্যুতের ঝুলন্ত খোলা তারে জড়িয়ে পড়ে বরের বোন রত্না গোয়ালা (২১)। এতে সে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে মুহূর্তেই বিয়ে বাড়ির পরিবেশ বদলে যায়, শুরু হয় কান্নার রোল। উপস্থিত লোকজন রত্না গোয়ালার নিথর দেহ নিয়ে চলে আসেন বাহুবল উপজেলা সদর হাসপাতালে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষা করে জানান, আগেই তার (রত্না গোয়ালা) মৃত্যু হয়েছে।
নিহত রত্না গোয়ালার প্রতিবেশী সানী সাওতাল জানান, রত্না গোয়ালার আকস্মিক মৃত্যুতে তার ভাই বিকাশ গোয়ালার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী বছরের বৈশাখ মাসের আগে আর এ বিয়ে হওয়ার সম্ভবনা নেই। তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে বরযাত্রার পরিবর্তে মৃত রত্না গোয়ালার শেষ যাত্রায় স্বজনদের অংশ নিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ নিহতের ছুরতহাল প্রস্তুত করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com