স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। গতকাল ৭৪টি ভোট কেন্দ্রের জন্য ১ হাজার ৩১ জন চৌকস আনসার ভিডিপির সদস্যকে বাছাই করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খালেদ আহাম্মদসহ উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা
কমান্ড্যান্ট অরুপ রতন পাল বলেন, নির্বাচনে সকল সদস্যকে প্রতিটি ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলার নিরাপত্তা রক্ষায় কঠোনহস্তে দায়িত্ব পালন করতে হবে। যাতে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সেই ব্যাপারে অবশ্যই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে আনসার ভিডিপি সদস্য সদস্যাগন সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আদেশ উপদেশ প্রদান করেন। এর আগে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খলেদ আহম্মেদ আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য সদস্যাগনকে উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন।