বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পিটিআই কম্পাউন্ডের পানি নিস্কশনে পরিচ্ছন্নতা কাজ করছে পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন অঞ্চলের মতো শহরের পিটিআই কম্পাউন্ডের জলাবদ্ধতা নিরসনেও কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। গত রবিবার রাতে অবিরাম বর্ষণে পিটিআই কম্পাউন্ডের ভিতর পশ্চিম প্রান্তে পানি জমা হয়ে পড়ে। কম্পাউন্ডের পশ্চিমে নীচু জমিসমূহে মাটি ভরাট করে ভিটা ও বাসাবাড়ী নির্মাণ করায় অতিবৃষ্টির সময় পানি সড়ে যেতে সময় লেগে যায়। ফলে শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই অবস্থা হতে পরিত্রাণ পেতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে পিটিআইয়ের দক্ষিনপার্শ্বে শ্মশানঘাট রোডের ড্রেন পরিস্কারের কাজ করা হয়। সাথে সাথে পশ্চিম দিকে পানি নিস্কাশনের জন্যও ছোট নালাগুলো পরিস্কার করা হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘শ্মশানঘাট এলাকা ও বাইপাসের আশপাশে নতুন বসতি গড়ে উঠায় পিটিআইয়ের কম্পাউন্ডের চেয়ে পার্শ্ববর্তী ভিটাগুলো উচুঁ হয়ে পড়ে। ফলে অতিরিক্ত বৃষ্টি হলে ওই পানি নিস্কশনে সময় লেগে যায়। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে এই কম্পাউন্ডের পানি নিস্কাশনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই জলাবদ্ধতা দুর হবে।’ মেয়র সোমবার পিটিআই এর পানি নিস্কাশনের ভাটি এলাকার ড্রেন ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার প্রকৌশলীদের সাথে কথা বলেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে দিকনির্দেশনা দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com