বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পেয়েছে। পুলিশ সাড়াশি অভিযান চালিয়েও এদের দমন করতে পারছে না। আর এসব অপকর্মের নেপথ্যে রয়েছে শহরের কিছু চিহ্নিত চোর ডাকাত। তারা বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে দোকানপাট, চুরিসহ রাস্তাঘাটে ছিনতাই, চুরি ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে খুনসহ রয়েছে একাধিক মামলা। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রামপুর খোয়াই নদীর বেরিবাধের ওপর দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তার নির্দেশে ওসি অজয় চন্দ্রসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার দানিয়ালপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র কুখ্যাত ডাকাত মামুন মিয়া (২), চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের বাবুল মিয়ার পুত্র রাজু মিয়া (২২) কে আটক করেন। তখন তাদের সহযোগিরা পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তিমতে দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা জানায়, ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় এসআই ফারুক বাদি হয়ে মামলা দিয়ে গতকাল বুধবার আদালতে প্রেরণ করেন। ওসি জানান, তাদের রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ডাকাত মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com