শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, রুবেল (৩৩) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের ভৈমুদ্দিনের ছেলে ও মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রহিদগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৮৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com