বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা ॥ পুলিশের উপর হামলা আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর চৌধুরীকে ধরতে গিয়ে এক এএসআইসহ ৩ পুলিশ আহত হয়েছেন। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে গত রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান, উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী চেক ডিজঅনার মামলায় আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে ৪ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানার আসামী। পুলিশের গ্রেফতার এড়াতে আলমগীর চৌধুরী পলাতক ছিল। রবিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদসহ একদল পুলিশ আলমগীর চৌধুরীকে গ্রেফতার করতে তার বাড়ী উপজেলার সুন্দরপুর গ্রামে যায়। এ সময় আলমগীর চৌধুরী পালানোর চেষ্টা করে। পুলিশ তার বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে আলমগীর চৌধুরীকে গ্রেফতার করে। এ সময় পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন করে আলমগীর চৌধুরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
এ হামলা আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই নূরুল ইসলাম, কনষ্টেবল আরিফ শেখ, কনষ্টেবল সোহাগ মিয়া। তারা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় আলমগীর চৌধুরীকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। আজ সোমবার পুলিশ আলমগীর চৌধুরীকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com