বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলীর সমর্থনে নাগুরা, আদমনগর ও মেউতৈল গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলী সমর্থনে ৯নং পুকড়া ইউনিয়নের নাগুরা, আদমনগর, মেউতৈল গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হিরন্ময় দাশের সভাপতিত্বে এবং মানিক দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরুব্বী হাজী ইব্রাহিম আলী, ডাঃ সুবাস দাশ, আফরোজ মিয়া, বলাই দাশ, এখলাছ মিয়া, প্রকাশ দাশ, মোয়াজ্জেম আলী, অসিত কুমার চৌধুরী সুমন, রাজু দাশ, মনিন্দ্র দাশ, শিবুল দাশ, সমিরণ দাশ, প্রণয় দাশ, বিজয় দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন-সাংবাদিক এস এম সুরুজ আলী ব্যক্তিগত জীবনে একজন ভালো মানুষ এবং আপোষহীন সাংবাদিক। তারা সাংবাদিক সুরুজ আলীকে নির্বাচিত করার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। সাংবাদিক সুরুজ আলী বলেন-মানবসেবার উদ্দেশ্যে আমি নির্বাচনে এসেছি। আমি সকলের সহযোগিতা চাই। আমাকে সহযোগিতা করুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com