রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিদ্যুতবিহীন হবিগঞ্জ শহর দৈনন্দিন কাজে ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও শহরতলীর অধিকাংশ এলাকা বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে। গত শুক্রবার (২৯ মার্চ) গভীর রাত ২ টা থেকে ২২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে গ্রাহকদের অভিযোগ, প্যানেল বোর্ডের ১ ঘন্টার কাজ গাফিলতির কারণে দুইদিনও সমাধান করতে পারেনি। কারণ যখনই বিদ্যুত চলে যায় তখনই তারা সময়মতো কাজ না করে কালক্ষেপন করে। গ্রাহকদের চাপের মুখে পড়ে তারা কাজে যোগ দেয়। জনা যায়, গত শুক্রবার রাতে বৃষ্টি শুরু হলে রাত ২টার দিকে বিদ্যুৎ উধাও হয়ে যায়। এরপর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের মোহনপুর, কোর্ট স্টেশন, শায়েস্তানগর, ২নং পুল, রাজনগর, সিনেমাহল, ইনাতাবাদসহ শহরের বেশিরভাগ এলাকা বিদ্যুতবিহীন হয়ে পড়ে। বিদুৎ না থাকায় সেহরির সময় রান্না করা, খাওয়া ধাওয়া করতে মারাত্মক সমস্যার মধ্যে পড়েন। এছাড়া দিনের বেলা বিদ্যুৎ না থাকায় গোসলসহ প্রয়োজনীয় কাজ করতে পারেননি। ভ্যাপসা গরমে কারণে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েন। এছাড়া তারাবিহসহ নানা কাজে ভোগান্তিতে পড়েন। সন্ধ্যার দিকে কোনো কোনো এলাকায় ৫ মিনিটের জন্য বিদ্যুত সরবরাহ করা হলেও আবারও বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে একটি সূত্র জানায়, আজ রবিবার বিদ্যুত অফিসের গাফিলতির কারণে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেয়া হচ্ছে। পাশাপাশি অভিযোগ কেন্দ্রসহ প্রকৌশলীর বিরুদ্ধে ফোন না ধরার অভিযোগ রয়েছে। বিদ্যুত বিভাগ সূত্রে জানা গেছে, ৭ ফিডারের মধ্যে ৪টি অচল হয়ে পড়ে। ওই ৪ ফিডারের আওতায় কয়েক হাজার গ্রাহক ওইদিন রাত থেকে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com