সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ১১ বছর বয়সী মো. শওকত মিয়া নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার পানিশ্বহর ইউনিয়নের দেওবাড়ীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. শওকত মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে এবং সরাইল থানার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদরাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শওকতসহ কয়েকজন মিলে মেঘনা নদীতে গোসল করতে গেলে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। তখন তার সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসায় শিকদের জানালে ওইদিন ডুবুরি না পেয়ে পরেরদিন বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুঁজি করে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, নিখোঁজ শওকতের লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com