বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার। অর্থদণ্ড প্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব তিমিরপুর গ্রামের লিলু মিয়ার পুত্র। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করে আসছিলেন কতিপয় ব্যবসায়ীরা। এতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাহজাহান মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com