বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে ফিসারীতে গরুর ঘাস কাটা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কাজল মিয়ার সাথে সোহেল মিয়ার গরুর ঘাস কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিতঙ্গল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া, কাজল মিয়া, মৌসুমি আক্তার, কাওসার আহমেদ, আক্তার মিয়া, নুসা মিয়া, বাছির মিয়া, ফয়ছল মিয়া ও শাকিলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com