বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে আবারও দুই দোকানে দুঃসাহসিক চুরি ॥ ব্যবসায়ীদের ক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও দুই দোকানে চুরি হয়েছে। রমজান মাসেও থেমে নেই চোরদের দৌরাত্ম। ইতোপূর্বে শহরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় অদ্যাবধি পুলিশ কাউকে গ্রেফতার বা চুরির মালামাল উদ্ধার করতে পারেনি। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ রোডের মেসার্স ফয়েজিয়া এন্টারপ্রাইজ শরীফ মেলামাইনের ডিলারের দোকানে চোরেরদল হানা দেয়। দোকান মালিক ৫ লক্ষ ২৪ হাজার পনেরো টাকা দোকানে রেখে তারাবির নামাজে চলে যান। পরে আর দোকানে আসা হয়নি। সকালে দোকান খুলে দেখেন উপরের চালের টিন কেটে রশি দিয়ে নেমে দোকানে থাকা টাকাগুলো চোরের দল নিয়ে গেছে। এ ছাড়া একই রাতে খোয়াই পত্রিকা অফিস সংলগ্ন মেসার্স সিটি টেলিকম স্বত্বাধিকার আলহাজ্ব মোর্তুজা ইমতিয়াজের দোকানের টিনের ছাল কেটে চোর প্রবেশ করে মোবাইলসহ বিভিন্ন দামী মালামাল গুলো নিয়ে যায়। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদাসহ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com