শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের বিদ্যুত অফিস থেকে তার পাচারকালে স্টোর কিপার করিমসহ রিকশা চালক আটক

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিনেমা এলাকায় বিদ্যুত অফিস থেকে তার পাচারকালে স্টোর কিপার আব্দুল করিমসহ রিকশা চালককে আটক করেছেন কর্মকর্তা। এ সময় ওই এলাকায় হট্টগোল হয়। পুলিশ আসার পর তাদের কাছে না দিয়ে বিষয়টি অফিসিয়ালভাবে শেষ করা হবে বলে জানানো হয়। এদিকে এরকম একটি ঘটনার পরে স্টোর কিপার আব্দুল করিমের নানা অজানা কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যুত অফিসের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল করিম বিগত ২০ বছর ধরে ওই অফিসে চাকুরি করার সুবাদে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে মিটার দেয়া, বিল কমিয়ে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে গ্রাহকদের। দীর্ঘদিন এক জায়গায় থাকার কারণে তার নিজের কিছু লাইনম্যান রয়েছে। যাদের মাধ্যমে বিভিন্ন তার চুরিসহ ট্রান্সফরমারের কয়েল চোরের সিন্ডিকেট গড়ে উঠে। যারা এসব চুরি করে ভাঙ্গারী দোকানসহ চোরাইভাবে বিক্রি করে লাখ লাখ টাকার মালিক বনে গেছে। এছাড়া হবিগঞ্জ শহরের সংস্কারকৃত লাইনের তার লাগানোর পর পুরাতন তার আব্দুল করিমের মাধ্যমে বিক্রির অভিযোগ রয়েছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব তামার তার তার নিয়োজিত মাষ্টারোলে কর্মরত লাইনম্যানের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে। গতকাল শনিবার একই কায়দায় স্টোর থেকে তামার তার রিকশাযোগে নিয়ে যাবার সময় অফিসের সামনের সড়কে উপ-সহকারি প্রকৌশলী শামীম আহমেদ ও সহকারি প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয় তাকে হাতেনাতে আটক করেন। এ সময় ওই এলাকায় হট্টগোল হলে তাদেরকে অফিসের ভেতর নিয়ে যান। খবর পেয়ে সদর থানার এসআই খুর্শেদ আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় অফিসিয়াল বিষয় বলে তাদেরকে পুলিশে দেয়া হয়নি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মুনজুর মোর্শেদ জানান, তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। তদন্ত চলছে। প্রমাণিত হলে করিমসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আব্দুল করিম জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com