বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজ অর্থায়নে সাতছড়ি ত্রিপরা পল্লীর ব্রিজ উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নিজ অর্থ্যায়নে বহু কাংখিত সাতছড়ি ত্রিপরা পল্লী’র ব্রিজ নির্মাণ করে দিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) এর নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (৮ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপরা পল্লীতে নির্ম্মিত ব্রিজ টি উদ্বোধন করেন তিনি নিজেই।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে ত্রিপরা পল্লীবাসী। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, আদিবাসীদের যে কোন সমস্যা ও সুযোগ-সুবিধায় তিনি তাদের পাশে থাকবেন। তিনি আরো বলেন, আপনাদের ছেলে মেয়েদের পড়া লেখা করাবেন যাতে তারাও একদিন জজ-ব্যারিস্টার হতে পারে। সাতছড়ি জাতীয় উদ্যান ও পর্যটন নিয়ে তিনি একটি ৫ তারকা হোটেল নির্মান কাজ করছেন। সেখানে ত্রিপরা পল্লীর লোকজনের কাজ করার অগ্রাধিকার দেয়া হবে।
এ সময় আবেগগণ বক্তব্য প্রদান করেন, সাতছড়ি হেড ম্যান বাবু চিত্র রঞ্জন দেববর্মা। এ সময় আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী’র ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, তরুণ সমাজ সেবক তাজুল বাহার, সাংবাদিক আব্দুল জাহির মিয়া, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’র চেয়ারম্যান সোহাগ রহমান, সেক্রেটারি কাউছার আহমেদ, ম্যানাজার সম্রাট ও কাজল মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com