বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে নারী দিবসের আলোচনায় কেয়া চৌধুরী এমপি নারীদের ন্যায্য অধিকার ও সমান সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে উন্নয়নে অংশিদার করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। তাই, তাদের ন্যায্য অধিকার ও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে উন্নয়নের অংশিদার করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকাল ১১ টায় বাহুবলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com