সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এক মাসেও পরিচয় মিলেনি সিলেট হিমাগারে পড়ে থাকা নারীর ॥ হবিগঞ্জ থানা পুলিশের সনাক্তের চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশ সিলেট হাসপাতালের হিমাগারে পড়ে থাকলেও ১ মাসেও তার পরিচয় মিলেনি। এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আজাদ হোসেন তার পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন স্থানে বার্তা প্রেরণ করেছেন।
গত ১ ফেব্রুয়ারি মাধবপুর বাজারে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে ৫০ বছর বয়সী এক নারী বিনা চিকিৎসায় যখন আরও অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে ৭ ফেব্রুয়ারি তাকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৯ ফেব্রুয়ারি ওই নারী মারা যান। এরপর থেকে তার লাশটি হিমাগারে থাকলেও পরিচয় মিলেনি। যদি কেউ ওই নারীর পরিচয় পান তাহলে সদর থানায় যোগাযোগের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com