শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বহুলার সৈয়দ আলীর বাড়িতে পুলিশের ৬ ঘন্টা ব্যাপী অভিযান ॥ ২শ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ কেয়ারটেকার আটক

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বহুলা গ্রামের মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর বাগান বাড়িতে সদর থানার একদল পুলিশ গত শনিবার রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় তার কেয়ারটেকার মোঃ আবু সালেহ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে।
সে শহরের অনন্ততপুর এলাকার বাসিন্দা মোঃ রুহুল আমীন চৌধুরী ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈয়দ আলী (৪৮) পালিয়ে যায়।
তখন আসামী সৈয়দ আলীর সেমি পাকা বসতঘরের উত্তর পূর্ব পার্শ্বস্থ করে রান্নাঘরের বেসিনের নীচ থেকে ১ টি সাদা প্লাস্টিকের বস্তার অভ্যন্তরে বস্তাবন্দি অবস্থায় ২শ বোতল ফেন্সিডিলি যার প্রতিটি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় ডিবির এসআই আলমগীর বাদি হয়ে বহুলা গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র সৈয়দ আলী ও সালেহ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
পুলিশ জানায়, মাদক বিক্রেতা সৈয়দ আলীর বিরুদ্ধে ৩ ডজন মাদকের মামলা রয়েছে। এরকম অভিযান নিয়মিত চলবে।
অপরদিকে এমন একটি সাড়াশি অভিযানে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশকে সাধুবাদ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com