রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে গৃহবধুকে অপহরনের চেষ্টা ॥ ছোরাসহ আটক করে পুলিশে সোর্পদ

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ শহরে সন্ধ্যায় প্রকাশ্যে এক গৃহবধুকে অপহরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় স্থানীয় জনতা অপহরণের চেষ্টাকারী দুরুদ মিয়াকে ছোরাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। নামে এক যুবক। আটককৃত দুরুদ মিয়া উপজেলার ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে দুরুদ মিয়া কয়েক বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আয়াত আলীর মেয়ে জাইরুন বেগমকে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন কারণে জাইরুন বেগম বছর খানেক পুর্বে নোটারী পাবলিকের মাধ্যমে দুরুদ মিয়াকে তালাক প্রদান করে। এক পর্যায়ে উভয়ের পরিবার ও মুরুব্বীয়ান কাজীর মাধ্যমে তালাক রেজিষ্ট্রার সম্পন্ন করেন। পরবর্তীতে দুরুদ তালাকপ্রাপ্ত স্ত্রী জাইরুন বেগমকে নেয়ার জন্য চেষ্টা চালায়। এতে জাইরুন রাজি না হয়নি। এ নিয়ে একাধিক শালিস করে মুরুব্বীয়ানরা জাইরুন ও পরিবারকে হুমকী প্রদান থেকে বিরত থাকার জন্য দুরুদকে বলেণ দেয়া হয়।
জাইরুনের পরিবারের অভিযোগ, গতকাল শুক্রবার সন্ধ্যায় জাইরুন বেগমের মেয়ে অসুস্থ মেয়েকে বোন সুহেনা বেগম, খালেদা বেগম ওসমানী রোডে ডাক্তারের নিকট নিয়ে আসে। চিকিৎসা শেষে রিক্সার জন্য তারা অপেক্ষা করছিল। এ সময় একটি দুরুদ মিয়া সহযোগিদের নিয়ে একটি মিশুক থেকে জাইরুনের মেয়েসহ সুহেনা বেগমকে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুরুদ মিয়াকে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুরুদকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com