শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত বিষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে নিহত চা জনগোষ্ঠীর সন্তান সনজু মাল বিষুকে অনাকাঙ্কিত হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার এবং সঠিক বিচারের দাবীতে আমু চা বাগানে মানববন্ধন ও দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেছে চা জনগোষ্ঠী ও সর্বসাধারণ। গতকাল শুক্রবার সকালে তারা এ মানববন্ধন করেন। গত বুধবার ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় আমু চা বাগানের দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে ৪ চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধি, ইউপি সদস্য-সদস্যা, যুবক, ছাত্র ও গন্যমান্য মুরুব্বীগণের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। আমু, নালুয়া, চন্ডী, চাকলাপুঞ্জি চা বাগানের সমন্বয়ে এই আলোচনা সভায় প্রতিবাদকারী বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঘাতক মাদক ব্যবসায়ী রফিক মিয়া, শিপন মিয়া নিহত সনজু মাল বিষুকে তার দোকান আমু চিমটিবিল এলাকায় এসে পান, সিগারেট নেয়ার উদ্দেশ্যে দোকানে এসে তাকে বুক বরাবর ছুরিকাঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় ও চা বাগানে শোকের ছায়া বিরাজ করছে। এদিক ১০ দিন অতিবাহিত হলেও এই পর্যন্ত মামলার কোন আসামীই গ্রেপ্তার হয়নি। আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামীদে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক ও চা শ্রমিক নেতা মুকেশ কর্মকার বলেন, আমু, নালুয়া, চন্ডী, চাকলাপুঞ্জিসহ চার চা বাগানে সনজু মাল বিষুকে হত্যার দায়ে ও আসামীদের গ্রেপ্তার, দৃষ্টান্ত মূলক শাস্তি দাবীতে প্রতিদিন দুই ঘন্টা করে কর্ম বিরতির মাধ্যমে প্রতিবাদ জ্ঞাপন করা হচ্ছে। যতদিন আসামী গ্রেপ্তার না হয়, ততদিন এই কর্ম বিরতি চলবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com