রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন ॥ কোটি টাকার মাল পুড়ে ছাই

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কামিনী প্লাজা পাল গার্মেন্টস এর মার্কেটের পঞ্চম তলায় গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে গোডাউন ঈদের জন্য আনা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে আটটায় মাধবপুর উপজেলা পৌর শহরের কামিনী প্লাজা এলাকার এ অগিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। স্থানীয় কাউন্সিলর শেখ জহির জানান, রাত সাড়ে আটটায় হঠাৎ পাল গার্মেন্টস ৫ তলায় কাপড়ের গোডাউনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় বিল্ডিং মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিল্ডিং থেকে সবাই বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (অতিঃ) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পাল গার্মেন্টস ও গোডাউনে মালিক সুখ দেব পাল জানান, ঈদের জন্য প্রায় এক কোটি টাকার মালামাল গোডাউনে ছিল। সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com