বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও বিডি কিনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
গতকাল মঙ্গলবার সকালে হাসপতাল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান।
জেলা প্রশাসক বলেন ‘আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করার পর আবারো যাতে ময়লা আবর্জনায় পূর্ন না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে।’
বিশেষ অতিথি মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘পৌরসভার পক্ষ হতে প্রতিনিয়ত শহরের আবর্জনা ডাম্পিং স্টেশনের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে যথাস্থানে ময়লা-আবর্জনা না ফেলার কারনের পরিবেশ দুষিত হয় ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিনি বলেন, ‘সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলতে পারবো।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন ও গৌতম কুমার রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com