বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মহাসড়কের বাহুবলে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের ডাক বাংলা নামক স্থানে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজীপুর এলাকার খালাখোলা গ্রামের হারিছ মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন সন্ধ্যা ৭টার দিকে মোটর সাইকেল নিয়ে পুটিজুরী বাজারে যাচ্ছিলো। সে মহাসড়কের বৃন্দাবন চা বাগানের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পথচারী লোকজন এগিয়ে এসে জয়নাল আবেদীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান শাহীন তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করে ঢাকা মেট্রো-ন-১৫-০৯০২ পিক-আপ ভ্যানটি আটক করেন। জয়নাল আবেদীন এক সন্তানের জনক এবং ২নং পুটিজুরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কালাম মেম্বারের চাচাতো ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com