শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জের বিভিন্ন গ্রামে চুরির হিড়িক ॥ চুরি হয়েছে অর্ধশত গরু

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির হিড়িক পড়েছে। কৃষকদের একমাত্র হালের বলদ চোরের দল রাতের আধারে নিয়ে যাচ্ছে। রাতজেগে পাহাড়া দিয়েও তাদের দমন করা যাচ্ছে না। গত দুই মাসে বদলপুর, কাটাখালি, পাহাড়পুর, জিলুয়া ও মাটিয়াকাড়া গ্রামসহ বিভিন্ন গ্রাম থেকে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। কিন্তু একটি গরুও উদ্ধার হয়নি, চোরও ধরা পড়েনি। এতে করে ওই গ্রামের কৃষকরা আতংকে রয়েছেন। এদিকে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজমিরীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ওই এলাকার কাটাখালি বাজারে গেলে কৃষকরা তাকে দেখে আপ্লুত হয়ে পড়েন এবং বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় ফরিয়াদ চৌধুরী বলেন, প্রশাসনকে বলে তিনি গরু যাতে চুরি না হয় পদক্ষেপ নেবেন পাশাপাশি যে গুলো চুরি হয়েছে সেগুলো উদ্ধারে পুলিশের দ্বারস্থ হবেন। কৃষক রতন চন্দ্র দাশের ২টি গরু, রাম লাল দাশের ৩টি, নিশি কান্ত দাশের ৪টি, উমেষ চন্দ্র দাশের দুইটি, বাবুল চন্দ্র দাশের ৬টি, অমল কুমার দাশের ৪টি, হরিকান্ত দাশের ৩টি, শরৎ লাল দাশের ২টি, মন্তাজ দাশের ১টি, প্রিয়তোষ দাশের ১টি, সাজু দাশের ২টি, ধীরেন্দ্র দাশের একটি, রতী লাল দাশের ২টি, মহিতোষ দাশের ১টি, সুশেন দাশের দুইটি, প্রমোধ দাশের ২টি, তাপস দাশের ৩টি, জিতেন্দ্র দাশের ২টিসহ আরও অনেকের প্রায় অর্ধশতাধিক গরু রাতের আধারে পাশ^বর্তী শাল্লা উপজেলার কামারগাঁওয়ের চোরের দল হানা দিয়ে নিয়ে যাচ্ছে। এসব গরু কৃষকরা হারিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। যেই যায় তাদেরকে দেখে আক্ষেপ করে বিষয়টি তুলে ধরেন। এদিকে কাটাখালি গ্রামের কৃষক আজমিরীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সমাজকল্যাণ সম্পাদক জুয়েল কুমার দাশ, কৃষক বাবুল চন্দ্র দাশ, বীরেন্দ্র চন্দ্র দাশ জানান, তারা রাত জেগে পাহাড়া দিয়েও এসব দমন করতে পারছেন না। এ ছাড়া ১০-১৫ জন পাহারাদারও রেখেছেন। এরপরও কি করে চোরের দল গরু নিয়ে যায় কেউ বলতে পারছেন না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তবে পুলিশ জানিয়েছে, তারা তৎপর রয়েছে। অচিরেই চোর ধরাসহ গরু উদ্ধার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com