বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ডোবার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ডোবার পাশ থেকে অলিউর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে এক যুবক ডোবায় মাছ মারতে গেলে ডোবার পাশে লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ সনাক্ত করে। পরে খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ তার লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের আব্দুল বাছিতের পুত্র।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির গরু নিয়ে সে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে ও গরু পাওয়া যায়নি। পরে লাশটি পাওয়া যায়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে গরুটি পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com