রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে আজ থেকে কনস্টেবল পদে শুরু হচ্ছে বাছাই প্রক্রিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘চাকুরী নয়, সেবা’ এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আজ ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের মাঠ পর্যায়ে বিভিন্ন ধাপে বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে। মাঠ পর্যায়ে শারীরিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে আগামী ৬ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৩ মার্চ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা জানান, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগটি শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষায় উত্তীর্ণ ও শারীরিক ভাবে অধিকতর যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। তাই তিনি নিয়োগ প্রত্যাশী ও তাদের পরিবারের প্রতি নিয়োগ সংক্রান্তে কারও সাথে কোনো প্রকার যোগাযোগ ও কোনো প্রকার অবৈধ লেনদেন করে প্রতারিত না হওয়ার আহব্বান জানান। যদি কেউ নিয়োগ সংক্রান্ত কোন প্রতারনা করে বা প্রতারিত হন তাহলে নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোল রুম মোবাইল নং-০১৩২০১১৯৬৯৮-তে যোগযোগ করার অনুরোধ করেন পুলিশ সুপার। এ ছাড়া যদি কারো মধ্যে এরূপ অবৈধ কার্যকলাপ পরিলক্ষিত হয় তাহলে তার নিয়োগ বাতিল পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com